ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

হামরোগে আক্রান্তদের কার্যকরী চিকিৎসা ব্যবস্থার দাবি গণতন্ত্রী পার্টির

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০২ এপ্রিল, ২০২৬,  2:03 AM

news image

গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, হাম রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী,ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে জানান, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও এর কারণে মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও সচেতনতার অভাবকে স্পষ্টভাবে তুলে ধরে। যথাযথ টিকাদান কার্যক্রম ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে এ ধরনের মৃত্যুর ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সারা দেশে জরুরি ভিত্তিতে হাম টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি জেলা-উপজেলায় বিশেষ মেডিকেল টিম গঠন করে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করে সরকারি হাসপাতালের সক্ষমতা উন্নয়ন এবং হাম রোগে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

গণতন্ত্রী পার্টি বিশ্বাস করে—সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের সম্মিলিত উদ্যোগে হামসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।

পরিশেষে, গণতন্ত্রী পার্টি হাম রোগে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন