ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব

গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

#

রাহাত শরীফ (গোপালপুর)

১৯ আগস্ট, ২০২৬,  12:23 PM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের নিজ বাড়িতে পরিবারবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও সাবেক গোপালপুর পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

এ সময় গোপালপুর উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নসহ দলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মহিলা দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম খন্দকার আব্দুল মান্নানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন