ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২০ আগস্ট, ২০২৬,  10:47 PM

news image

নওগাঁর পোরশায় সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ  রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ‘সারাইগাছি মোড় একতা সমাজ উন্নয়ন সংস্থা’সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং কুসংস্কার ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বিশেষ কয়েকটি বিষয়ে আলোকপাত করে বলেন, ওঝা নয়, হাসপাতাল। কোনো ব্যক্তিকে সাপে কামড় দিলে ওঝা বা কবিরাজের কাছে নিয়ে গিয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। সর্পদংশনের রোগীকে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে আধুনিক সরকারি চিকিৎসা নিশ্চিত করতে হবে।

বাসাবাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার এবং এর অগ্নিকাণ্ড রোধে পাড়া-মহল্লায় সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দেয়া হয়। 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম আরো বলেন, স্কুলপড়ুয়া বাচ্চাদের ‘ফ্রি ফায়ার’ বা ‘পাবজি’র মতো ক্ষতিকর অনলাইন গেমের আসক্তি থেকে ফিরিয়ে আনতে হবে। কিশোর অপরাধ রোধে তাদের পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলায় মনোযোগী করার জন্য অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে।

সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক এবং জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সমাজসেবামূলক কাজের গতি বাড়াতে সরকারি অনুদানের চেক তুলে দেন।

অনুদানপ্রাপ্ত সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন