শিহাবুর রহমান (পীরগঞ্জ)
২০ আগস্ট, ২০২৬, 10:53 PM
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা
প্রকল্প মেয়াদকালীন সময়ে অতিবৃষ্টি ও খালে পানি জমে থাকা কারণে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নের আত্রাই খাল খনন প্রকল্পের কাজ মেয়াদ কালীন সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে ২০২৫ইং-২০২৬ইং অর্থবছরে প্রকল্পটির জন্য বরাদ্দকৃত ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় চলতি অর্থবছরে সারা দেশে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কারের অংশ হিসেবে পীরগঞ্জে এ অর্থ বরাদ্দ পাওয়া যায়।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ জানান, ‘আত্রাই বিল থেকে গোপালগঞ্জ ব্রিজ পর্যন্ত ডোমজান খাল’ প্রকল্পের আওতায় প্রায়, ৮৫০ মিটার খাল খননের পরিকল্পনা ছিল। তবে মৌসুমজুড়ে অব্যাহত বৃষ্টি ও খালে পর্যাপ্ত পানি থাকায় কাজ শুরু করা সম্ভব নি। নির্ধারিত সময়ে কাজ বাস্তবায়িত না হওয়ায় গত, ১৬ জুলাই ২৬ইং সরকারি চালানের মাধ্যমে পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলজটের কারণে নির্ধারিত সময়ে খননকাজ শুরু করা সম্ভব নি। তাই সরকারি বিধি অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ সরকারি কোষাগার ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতে অনুকূল পরিবেশ হলে এবং পুনরায় বরাদ্দ পেলে কাজটি সম্পন্ন করা হবে।