ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২০ আগস্ট, ২০২৬,  10:50 PM

news image

মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। ১৯ আগস্ট ২০২৬, বুধবার অত্যন্ত আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাকিল জাবেদের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। জানা যায়, বিদ্যালয়ের ভবনের পেছনের ফাঁকা জায়গায় ৬০টি উন্নত জাতের আমগাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বারি আম-৪ এবং সাপাহারের বিশ্বখ্যাত আম্রপালি জাতের আমচারা।

​বৃক্ষরোপণকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাকিল জাবেদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী স্বপন কুমার পাল। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফলদ সম্পদের প্রাচুর্য বাড়ানোর লক্ষ্যে বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন