ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নিজ দেশের নাগরিকদের ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  9:50 PM

news image

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে।

একই সঙ্গে আপাতত ইসরাইলে ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের ইসরাইল ছাড়ার প্রস্তুতি নিতে হবে।

গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আগামী সপ্তাহে আবারও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ প্রায় এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। ধারণা করা হচ্ছে, আলোচনা ভেস্তে গেলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন