ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শত মায়ের আশ্রয়স্থল আপন নিবাসে সহায়তার আকুতি কেরানীগঞ্জের তারানগরে মধু সিটি হাউজিং প্রকল্পে রাজউকের অভিযান কেরানীগঞ্জে চন্দ্রদ্বীপ কনজ্যুমার এন্ড বেভারেজ লিমিটেডকে এক লক্ষ টাকা জরিমানা করিমগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সুনামগঞ্জের হালুয়ারঘাটে সাংবাদিক পরিচয় দানকারী হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ পীরগঞ্জে ধর্ম অবমাননা ও বাড়িঘরে হামলা, ভাঙচুরের অভিযোগে পৃথক মামলায় গ্রেপ্তার ২ কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলহাজ্ব আবু দাউদ শিকদার পীরগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানাসহ মালামাল জব্দ ‎টঙ্গী বাজারে পশুখাদ্য ও ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

ট্যাক্স রিটার্ন দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১০ এপ্রিল, ২০২৬,  12:18 AM

news image

গত অর্থবছরের ট্যাক্স রিটার্ন দাখিলের শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে করদাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এখনও বিনামূল্যে ট্যাক্স রিটার্ন ফাইল করার সুযোগ রয়েছে বলে জানা গেছে।

‎যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) করদাতাদের জন্য বিনামূল্যে রিটার্ন দাখিলের সুবিধা চালু রেখেছে। এ সুবিধা বাণিজ্যিক ট্যাক্স সফটওয়্যার কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

কিছু কোম্পানি নির্দিষ্ট আয়ের করদাতাদের জন্য বিনামূল্যে সফটওয়্যার ব্যবহারের সুযোগ দিচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

‎প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সরাসরি ট্যাক্স রিটার্ন ফাইলিং কর্মসূচি চালু করেছিল, যা পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে কার্যকর করা হয়। এ কর্মসূচি করদাতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল এবং গত বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সরাসরি ফাইলিং পদ্ধতি ব্যবহার করেন।

‎তবে বাণিজ্যিক ট্যাক্স সফটওয়্যার খাত এবং রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি অংশ এ উদ্যোগের বিরোধিতা করে। তারা কর্মসূচিটিকে ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় বলে সমালোচনা করেন।

‎পরবর্তীতে ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, উচ্চ ব্যয়, সীমিত অংশগ্রহণ এবং অন্যান্য অগ্রাধিকারের কারণে সরাসরি ফাইলিং কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর পরিবর্তে দীর্ঘদিনের ‘ফ্রি ফাইল প্রোগ্রাম’-এ গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়, যেখানে করদাতারা অংশীদার সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেই রিটার্ন দাখিল করতে পারেন।

‎এদিকে ‘ফ্রি ফাইল অ্যালায়েন্স’-এর নির্বাহী পরিচালক টিম হুগো জানিয়েছেন, আইআরএস গত বছরের ‘ডাইরেক্ট ফাইল’ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

‎অন্যদিকে, গত বৃহস্পতিবার ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের উত্থাপিত একটি বিলে সরাসরি ট্যাক্স ফাইলিং কর্মসূচি পুনরায় চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিলটি আইনে পরিণত হলে ভবিষ্যতে এটি একটি স্থায়ী বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এতে বিনামূল্যে অনলাইন ট্যাক্স ফাইলিং ব্যবস্থাকে আরও বিস্তৃত করার প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন