ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

জিন্দারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও ভোট প্রার্থনা

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

৩০ জানুয়ারি, ২০২৬,  2:02 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুল বারীর পক্ষে জিন্দারপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ গণসংযোগে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাবু, সাবেক মেম্বার মুক্তার, কৃষিবিদ মামুনুর রহমান চৌধুরী, ডা. কুদ্দুস চৌধুরী, মো. তৌফিকুল ফকির, মো. বাদেশ মন্ডল, আব্দুল গফফার মন্ডলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ যুব অধিকার পরিষদের কালাই উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. সুমন মন্ডল ও ১ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক গ্রামবাসী এ কর্মসূচিতে অংশ নেন। গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন