ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান

কেউ পাস না করায় ১৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

#

নিশাত শাহরিয়ার

০৭ মার্চ, ২০২৬,  8:49 AM

news image

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার শূন্য থেকে পাঁচ শতাংশ। এমন ১৩ স্কুল এন্ড কলেজ এবং কলেজ শাখার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কুমিল্লা বোর্ড। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণি থেকে পাঠদান ও প্রযোজ্য ক্ষেত্রে একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নোটিশে বলা হয়েছে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফলে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য থেকে পাঁচ শতাংশ-এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সে সব প্রতিষ্ঠানের ফল সন্তোষজনক নয়।

এর প্রেক্ষিতে, গত ৭ জানুয়ারি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণি থেকে পাঠদান ও প্রযোজ্য ক্ষেত্রে একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ার জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, কেমব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার যাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার চাঁনপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের সেবাগ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের জিবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল কলেজ, কুমিল্লার ভাজরা SESDP মডেল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের শরীফ উল্ল্যাহ হাই স্কুল অ্যান্ড কলেজ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন