ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৯ আগস্ট, ২০২৬,  12:13 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে মুসলিমা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের এ সাফল্যকে ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো করতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে অর্জিত জ্ঞান, মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসানুল জাহীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির, করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. জাহিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হামিদ ফকির, করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল ইসলাম, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া, করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন খান মিল্কি।

আরো উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ ইকবাল, উরদিঘী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান আকন্দ, উরদিঘী আলিম মাদরাসার অধ্যক্ষ মাহতাব উদ্দিন, বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. হাবিবুর রহমান, কিরাটন ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কান্দাইল দারুস ছালাম দাখিল মাদরাসার সুপার আবু বকর সিদ্দিক, নিয়ামতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাসহুদ আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন