ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

২১ আগস্ট, ২০২৬,  2:57 PM

news image

ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে বাঁধভাঙা আনন্দের জোয়ার। এই খবরের পর থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই আনন্দে ভেসে ওঠে পুরো ঠাকুরগাঁও। খবরের পরপরই জেলা শহরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করা হয় এবং পুরো এলাকা জয়াধ্বনি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় রাজনীতিতে অত্যন্ত সৎ, দূরদর্শী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তারা বলেন, ঠাকুরগাঁওয়ের একজন সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া শুধু একটি রাজনৈতিক দলের সাফল্য নয় বরং এটি সমগ্র ঠাকুরগাঁওবাসীর জন্য এক পরম গৌরব ও আনন্দের বিষয়।

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জেলার সাধারণ পেশাজীবী ও সর্বস্তরের মানুষের মাঝেও এ নিয়ে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ করা গেছে। জেলার বাসিন্দারা আশা প্রকাশ করছেন, তাঁর এই অর্জন জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় উন্নয়নেও নতুন মাত্রা যোগ করবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন