দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
১৯ আগস্ট, ২০২৬, 12:03 PM
করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাইদুর রহমান খোকনকে সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় করিমগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক জরুরি সভায় শারীরিক শিক্ষার শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভা ডাকেন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) আনোয়ার সাদাত বিদ্যুৎ।
সভায় সাইদুর রহমান খোকনকে সভাপতি এবং জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করার প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত শিক্ষকরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।
কমিটির অন্যান্য পদে সহ সভাপতি ওমর ফারুক,সহ সভাপতি আব্দুল আউয়াল, সহসাধারণ সম্পাদক আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আলো, কোষাধ্যক্ষ আবুল কালাম, তথ্য ও গবেষণা সম্পাদক দিলোয়ার হোসাইন ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মো. মহসিন এবং মহিলা বিষয়ক সম্পাদক মাকসুদা বেগম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার সাদাত, নূরজ্জামান, হুমায়ুন, ফরহাদ উদ্দিন ভূঁইয়া, হাবিবুর রহমান ও আনসার আহমেদ।
সভায় শিক্ষকরা শারীরিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।