সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 10:22 PM
পোরশায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের যৌথ আয়োজনে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীস্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজর অধ্যক্ষ মোঃ হোসেন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাসক মোঃ মেসবাহুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামসুল আলম, একাডেমি সুপার ভাইজার শ্রী কনক রায়, মোঃ গোলাম রাব্বানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আলমগীর কবীর।
সম্পর্কিত