দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 9:41 PM
করিমগঞ্জে মরিচখালী যুবসমাজের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী যুবসমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উরদিঘী আলিম মাদরাসা মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন মহিউদ্দিন মাখন ফুটবল একাডেমির পরিচালক মো. মহিউদ্দিন মাখন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উরদিঘী আলিম মাদরাসার সাবেক সভাপতি মো. সিরাজুল হক।
প্রধান অতিথি ছিলেন গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মরিচখালী যুব ঐক্য সংগঠনের সভাপতি আমির ফয়সাল সজিব।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।