ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রাচীন মসজিদ সংরক্ষণের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন ছয় পেরিয়ে সপ্তম বর্ষে আর.ডি.ডি.সি ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা

#

আব্দুল আউয়াল মুন্না (চট্টগ্রাম প্রতিনিধি)

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  10:30 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ নগরীতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী দল চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট লোকমান হায়দার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঈনউদ্দীন চৌধুরী।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পেশাজীবী দল চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম।

বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক ও সামাজিক অগ্রযাত্রায় পেশাজীবী সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফুল জাহাঙ্গীর, সহ-সভাপতি তারেক মহসিন, সাংগঠনিক সম্পাদক কাজী আনসারুল হক, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আলমগীর, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ, অ্যাডভোকেট সাইফু উদ্দীন, অ্যাডভোকেট জহির উদ্দীন, অ্যাডভোকেট মুমিনুল হক, অ্যাডভোকেট আরশাদুল কায়েম, অ্যাডভোকেট মামুনুর রহমান, অ্যাডভোকেট মাইমুনা হক ও অ্যাডভোকেট রোকসানা আক্তার।

এছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সালা উদ্দীন, খুরশিদা বেগম, ব্যবসায়ী মাসুদ সিকদার, জানে আলম, অজিত বড়ুয়া, সিরাজুল ইসলাম, সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফ উদ্দীন শিমুল, জালাল উদ্দীনসহ পেশাজীবী দলের অন্যান্য নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন