ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রাচীন মসজিদ সংরক্ষণের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন ছয় পেরিয়ে সপ্তম বর্ষে আর.ডি.ডি.সি ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৪ আগস্ট, ২০২৬,  1:55 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মোঃ আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশগ্রহণ করেন।

কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে আমন্ত্রিত থাকলেও বিদেশ সফরের কারণে তিনি অংশগ্রহণ করতে পারেননি।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি, অধীনস্থ অনুবিভাগ/উইং এবং প্রধান কার্যাবলি সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক উপস্থাপনা প্রদান করা হয়।

একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৬ মাসের কার্যসম্পাদন, উল্লেখযোগ্য অর্জন ও অগ্রগতির পর্যালোচনা এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এ বিষয়ে কমিটির সদস্যবৃন্দের মতামতও গ্রহণ করা হয়।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কী হতে পারে, তা পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার জন্য নির্ধারণ করা হয়।

এসময় কমিটির সদস্যরা সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের সফল সম্পৃক্ততাকে বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিমত প্রকাশ করেন।

বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া কমিটির পক্ষ থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে “শিক্ষা কূটনীতি” সেবা চালু এবং নারী শ্রমিকদের জন্য বিশেষ ইমার্জেন্সি হটলাইন চালুর প্রস্তাব করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন