ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম-১২ আসনে জাপা প্রার্থী ফরিদ আহমদের সঙ্গে নুরুচ্ছফা সরকারের সৌজন্য সাক্ষাৎ

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

৩১ ডিসেম্বর, ২০২৫,  12:13 AM

news image

চট্টগ্রাম–১২ পটিয়া সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ ফরিদ আহমদ চৌধুরী জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ নুরুচ্ছফা সরকারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে মোঃ ফরিদ আহমদ চৌধুরী অতীতের কিছু অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি ও ব্যক্তিগত ত্রুটি বিনয়ের সঙ্গে স্বীকার করে নিয়ে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ নুরুচ্ছফা সরকারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় জাতীয় পার্টির বর্তমান সাংগঠনিক অবস্থা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় নেতাই অতীতের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, দলীয় ঐক্য ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জাতীয় পার্টির প্রতীক ‘লাঙ্গল’-এর বিজয় নিশ্চিত করা সম্ভব। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম–১২ পটিয়া আসনে জাতীয় পার্টির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

এ সময় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ নুরুচ্ছফা সরকারের কাছে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের অনুমতি কামনা করা হলে তিনি সাংগঠনিক স্বার্থ বিবেচনায় তা সানন্দে মঞ্জুর করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম–১৩ আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুর রব চৌধুরী টিপু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ফারুকী, মোঃ ফরিদ, মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ খোরশেদ আলম, সদস্য সচিব হাজী নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন সওদাগর, নেজাম সওদাগর, দুলা মিয়া চৌধুরী মেম্বার, পটিয়া পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নুরুচ্ছফা সওদাগর, নুর মোহাম্মদ,  যুব নেতা এম. ইরফান হোসেন, আবদুল হাকিম, ছাত্র নেতা রাজিব চৌধুরী রাজুসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।

এ সৌজন্য সাক্ষাৎ জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, আশাবাদ এবং ইতিবাচক মনোবল সৃষ্টি করেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন