ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রাচীন মসজিদ সংরক্ষণের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন ছয় পেরিয়ে সপ্তম বর্ষে আর.ডি.ডি.সি ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

‎সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন হাজী মনিরুল হক

#

মো: ইমাম হোসেন

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  3:16 PM

news image

‎সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মনিরুল হক।

‎‎শনিবার স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।‎দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি হাজী মনিরুল হক বলেন, ‎"দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবো। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রাখাই হবে আমার প্রধান অগ্রাধিকার।"

‎‎এসময় উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, হাজী মনিরুল হকের দক্ষ নেতৃত্বে সাভার থানা জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন আরও সম্প্রসারিত হবে।

‎‎উল্লেখ্য, হাজী মনিরুল হক দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন