ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

২০২৬ সালের একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

#

নিশাত শাহরিয়ার

২০ সেপ্টেম্বর, ২০২৫,  4:52 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের বিষয় বিবেচনায় নিয়ে ২০২৬ সালের অমর একুশে বইমেলা এবার নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে শুরু হলেও এবার মেলাটি ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকবৃন্দ, এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি ও পরবর্তীকালে সম্ভাব্য পবিত্র রমজান মাসকে সামনে রেখে ২০২৬ সালের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের পরিবর্তে এক মাস আগেই আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন