ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

০২ মার্চ, ২০২৬,  5:42 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও চার আসনে বিএনপি প্রার্থীদের পক্ষ থেকে করা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চার আসনের প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্বাচনি বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

অভিযোগকারী বিএনপির ৪ প্রার্থী হলেন- কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের মো. শরীফ উদ্দিন।

এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনি’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলছে।

এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে ৭টি ও জামায়াতের পক্ষ থেকে ৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল। এছাড়াও আরও বেশকটি আসনে কারচুপির অভিযোগ এনে মামলা করা আছে হাইকোর্টে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন