ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ছাত্রী হোস্টেলের বাথরুমে কনডম, শিক্ষার্থীদের বিক্ষোভ

#

নিশাত শাহরিয়ার

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  9:34 AM

news image

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলের বাথরুমে কনডম পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভের পর প্রশাসনের হস্তক্ষেপে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও চাপা ক্ষোভ বিরাজ করছে।

বুধবার দুপুরে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কলেজ প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অফিস কক্ষে রেখেই তালা দেন। পরে তালা খুলে দেওয়া হলেও দরজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর একটি দল সাময়িকভাবে ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান নেয়।

সে সময় হোস্টেলে কোনো শিক্ষার্থী ছিলেন না। ভবনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে সেনা সদস্যরা কিছু কনডমের প্যাকেট পান বলে কলেজের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী দাবি করেন।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থী সেখানে অনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন