ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কবিরহাটে নূরানী বোর্ডের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

২৭ জানুয়ারি, ২০২৬,  6:58 PM

news image

নূরানী তালিমুল কুরআন বোর্ড চটকিবাড়ী, বাংলাদেশ-এর আওতাধীন কবিরহাট উপজেলার ২০২৫ সালের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সোমবার সকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলার দক্ষিণ অঞ্চলের আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম ধানশালিক বাজার মাদ্রাসা আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নূরানী তালিমুল কুরআন বোর্ড চটকিবাড়ী, বাংলাদেশের অধীনে ২০২৫ সালের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় কবিরহাট উপজেলায় ৩২টি কেন্দ্রে ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০,৯২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে ৯১.০৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং ৩০৬ জন শিক্ষার্থী এ+ গ্রেড অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।

অনুষ্ঠানে ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মুহতামিমদের উপস্থিতিতে পবিত্র কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ওলামা বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সিব্বির আহমেদ।

হাফেজ মাওলানা ইহসানুল্লাহ আবরার-এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা জাবের হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরানী তালিমুল কুরআন বোর্ড চটকিবাড়ী-এর মহাসচিব মাওলানা আশ্রাফ আলী দিদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মোজ্জাম্মেল হক।

এছাড়াও গুরুত্বপূর্ণ বয়ান ও বক্তব্য প্রদান করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আলী আহমেদ এবং বসুরহাট আশ্রাফুল উলূম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদুল হাসান।

বক্তারা তাঁদের বক্তব্যে নূরানী শিক্ষার গুরুত্ব, তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মুহতামিম, আলেম-ওলামা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন