ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রাচীন মসজিদ সংরক্ষণের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন ছয় পেরিয়ে সপ্তম বর্ষে আর.ডি.ডি.সি ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  9:03 PM

news image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির স্মৃতি রক্ষার পাশাপাশি চিরস্থায়ী বন্দোবস্ত পাওয়া জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে এক দিনমজুর পরিবার। 

বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ধোপাখালি স্লুইসগেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা দিনমজুর সুনু মিয়া অভিযোগ করেন, তাঁর বাবা মনফর আলী বিরাই মিয়া তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে ভূমিহীন হিসেবে সরকারি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছিলেন। বর্তমানে ওই জমি একটি প্রভাবশালী মহল দখলের চেষ্টা করছে।

সুনু মিয়া জানান, সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি মৌজার জে.এল. নং ১০৭, খতিয়ান নং ০১-এর ৬৯০ ও ১৪১ দাগে মোট ৩ দশমিক ৫০ একর বাড়ি ও বোরো শ্রেণির জমি তাঁর বাবা মনফর আলী বিরাই মিয়ার নামে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। ওই জমিতে বসতবাড়ি স্থাপনের পাশাপাশি বোরো চাষ করে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবার জীবিকা নির্বাহ করে আসছে।

তিনি বলেন, ১৯৮১ সালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তাঁর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ভূমিহীন হিসেবে খাসজমি বন্দোবস্তের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপতি জিয়া তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জমি বন্দোবস্ত দেওয়ার নির্দেশ দেন। পরে তাঁর বাবার নামে ওই জমি বন্দোবস্ত দেওয়া হয়।

সুনু মিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল বন্দোবস্ত পাওয়া ওই জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি তাঁর চলাফেরার ওপরও নজরদারি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

মানববন্ধন থেকে তিনি বন্দোবস্তীয় জমি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জমি দখলের চেষ্টা বন্ধ করে তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব‍্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, আরব আলী, মোবারক হোসেন, শাজাহান মিয়া, নাছির মিয়া, রুবেল মিয়া প্রমূখ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন