ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রাচীন মসজিদ সংরক্ষণের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন ছয় পেরিয়ে সপ্তম বর্ষে আর.ডি.ডি.সি ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

#

ইমরান হোসেন (খুলনা)

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  9:54 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা বাজারসংলগ্ন নদী থেকে রাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা নৌ পুলিশ। তিনি রূপসা ঘাট থেকে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির একজন বলে জানা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নদী পারাপারের যাত্রী ও স্থানীয় লোকজনের মাধ্যমে রাকিবের এক আত্মীয় বিষয়টি জানতে পারেন। এরপর স্বজন ও স্থানীয়রা একটি ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে কাতিয়ানাংলা খেয়াঘাট ও শিয়ালডাঙ্গা ঘাটসংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে মরদেহটি নদীর পাড়ে আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় খুলনা নৌ পুলিশকে।

খবর পেয়ে খুলনা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে রাকিবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন