ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সিলেটে ছিনতাইয়ের কবলে নারীর সিসিটিভি ফুটেজ ভাইরাল

#

ডেস্ক রিপোর্ট

০৭ মার্চ, ২০২৬,  1:11 AM

news image

সিলেট নগরীতে কলেজে যাওয়ার পথে এক নারী শিক্ষার্থী ছিনতাইচেষ্টার শিকার হয়েছেন। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তার মোবাইল ফোন, ব্যাগ ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে শিক্ষার্থীর প্রতিরোধ এবং আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে তারা পালিয়ে যায়।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে নগরের সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর এলাকা হাউজিং এস্টেট এলাকায়ও এক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দুটি ঘটনারই জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন