ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী

#

নিশাত শাহরিয়ার

২০ জুন, ২০২৬,  11:03 PM

news image

মাদক সেবন এবং মাদক বিক্রির অভিযোগে রাজধানীর ফাঁসেরটেক এলাকা থেকে ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। 

শনিবার (২০ জুন) সন্ধার পর ভাটারা ৪০ নং ওয়ার্ডের ফাঁসেরটেক, বারিধারা জে ব্লক, বালুর মাঠ এলাকা থেকে ৪ জন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন- নুসরাত (২৫), লিলি (৫০), কাজল (৩৬), শরিফ (৩২)। তারা সকলেই ভাটারা থানার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। আটককৃতদের কাছ থেকে ইয়াবা, গাজা, হিরোইনসহ বেশকিছু বিভিন্ন ধরনের বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা বিএনপির নেতৃস্থানীয়দের দিক নির্দেশনায় মাদক নির্মূল  অভিযান পরিচালনা করা হয়।

এবিষয়ে ভাটারা থানা বিএনপির ৪০ নং ওয়ার্ডের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী বলেন, বিগত ১৭ বছর আওয়ামী শাসনমলে ফাঁসেরটেক সহ ভাটারা থানার বিভিন্ন এলাকা ছিলো মাদকের অভয়ারণ্য। আওয়ামী সুবিধাভোগীরা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে অত্র এলাকায় মাদকের বিস্তার করেছিল বিগত ১৭ বছর।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশব্যাপী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজধানীর ভাটারা থানার অত্র এলাকায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে ভাটারা থানা বিএনপি।

মাদক ব্যবসায়ীদের আটকের খবর দেওয়ার পর আটককৃত ৪ জনকে ভাটারা থানা পুলিশ ধরে নিয়ে যায় বলে জানান বিএনপি নেতা মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন