ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শিশুদের খেলার মাঠে ফেরাতে জয়পুরহাটের কালাইয়ে কাঁটাহার ফুটবল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

২৫ সেপ্টেম্বর, ২০২৬,  4:20 AM

news image

শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার বিষয়ে অভিভাবকদের সচেতন করতে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে কাঁটাহার ফুটবল একাডেমির (KFA) অভিভাবক সম্মেলন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা মাঠে কাঁটাহার সম্মিলিত ক্লাবের ফুটবল একাডেমির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসার শ্রী গৌতম কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল রহমান। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কবির আকবর চৌধুরী তাজের পৃষ্ঠপোষকতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জেলা ক্রীড়া অফিসের খোরশেদ আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, একটি শিশুর শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ পেলে শিশু-কিশোররা বিভিন্ন ক্ষতিকর অভ্যাস থেকে নিজেদের দূরে রাখতে পারে।

বক্তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার জন্য সময় ও সুযোগ করে দিতে হবে। বিশেষ করে মাদকাসক্তি ও অতিরিক্ত অনলাইননির্ভরতা প্রতিরোধে শিশু-কিশোরদের মাঠমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কাঁটাহার ফুটবল একাডেমির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে একাডেমির খেলোয়াড়, অভিভাবকসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন