ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

রাজধানীর আগারগাঁওয়ে বিদ্যুত সংযোগ নিয়ে আবারো দুশ্চিন্তায় কুমিল্লা বস্তিবাসি

#

নিশাত শাহরিয়ার

০৫ জানুয়ারি, ২০২৬,  4:03 AM

news image

সঠিকভাবে বিদ্যুত সংযোগ পাওয়া নিয়ে আশঙ্কায় দিন কাটছে কুমিল্লা বস্তিবাসির। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বিপরীত পাশে অবস্থিত কুমিল্লা বস্তিতে বসবাসরত নিম্ন আয়ের এই মানুষগুলির জীবন যেন অন্ধকারের কানাগলিতে হারিয়ে যায় বার বার। 

সরকারী জায়গায় ভাসমান জীবনে তাদের ভবিষ্যৎ কতটা অনিশ্চিত তা আর বলার অপেক্ষা রাখে না। সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর বিদ্যুতের তীব্র সংকট যেন রাতের ঘুম কেড়ে নেয় নিষ্ঠুর হায়েনার মতো। এমনই দূর্বিসহ অভিজ্ঞতায় বস্তিবাসির দিন কেটেছে আজ থেকে কিছুদিন আগেও। 

বস্তিবাসিরা আক্ষেপের সাথে জানান, আজ থেকে কিছুদিন আগে মাইন উদ্দিন, সোহেল, সুজনসহ বেশ কয়েকজন কুমিল্লা বস্তিতে বিদ্যুত সংযোগ দেয়ার বিষয়টি দেখভাল করতো। কিন্তু বস্তিবাসি সঠিকভাবে বিদ্যুত পেত না। নিয়মিত বিদ্যুত না থাকায় তীব্র গরমে তাদেরকে অবর্ননীয় কষ্ট সহ্য করতে হয়েছিল। কিন্তু উচ্চ মাত্রার বিদ্যুত বিল বস্তিবাসীকে পরিশোধ করতে হতো নিয়মিত। বিদ্যুত সরবরাহ ব্যবস্থা অনিয়মিত হলেও বিল দিতে হতো নিয়মিত।

পরবর্তীতে বস্তিবাসির চাহিদার প্রেক্ষীতে বর্তমানে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের সঠিক উদ্যোগের ফলে বিদ্যুত ব্যবস্থাপনায় নিয়মিত বিদ্যুত পাচ্ছেন তারা। বস্তিবাসির সাথে এ বিষয়ে কথা বলে জানা যায়, নবী, আকাশ, খবিরসহ বেশ কয়েকজনের আন্তরিক প্রচেষ্টার কারনে এখন নিয়মিত বিদ্যুত সুবিধা পাচ্ছেন তারা। বস্তিবাসির কাছে বিদ্যুৎ বিল পূর্বের তুলনায় অনেকটা কম নেয়া হচ্ছে বলেও জানান তারা। 

তবে বস্তিবাসির অভিযোগ, পূর্বের বিদ্যুত ব্যবসায়ীরা আবারো কুমিল্লা বস্তিতে বিদ্যুত সংযোগের ব্যবসা পরিচালনা করার চেষ্টা করছে। এমনটা হলে তারা পুনরায় অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হবেন বলে আশঙ্কা করছেন কুমিল্লা বস্তিবাসী। এমন বাস্তবতায় রাজনৈতিক জনপ্রতিনিধিসহ সচেতন মহলের সহযোগিতা চান ভাসমান জীবনের ছিন্নমূল এই মানুষগুলি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন