ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর বেড়ীবাঁধে সবজির দাম নিয়ে সংঘর্ষে আহত ১

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২০ ফেব্রুয়ারি, ২০২৬,  1:31 AM

news image

আব্দুল্লাহপুর বেড়ীবাধ এলাকায় কাঁচা তরকারির দামাদামি কে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহাবউদ্দিন নামের এক ক্রেতা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহঃস্পতিবার  ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে শাহাবউদ্দিন একটি দোকানে শসার দাম জানতে চাইলে বিক্রেতা প্রতি কেজি ১২০ টাকা দাবি করেন। এ সময় তিনি দামাদামি করলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওই দোকানের চার ব্যবসায়ী একযোগে তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ক্রেতারা এ দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে অভিযুক্ত চার ব্যবসায়ী দোকান ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ক্ষিপ্ত জনতা দীর্ঘ সময় এলাকায় অবস্থান নেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো বেশি দাম নিচ্ছেন। এ নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন