ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

আশুলিয়ার জিরানীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১৯ জানুয়ারি, ২০২৬,  1:08 PM

news image

আশুলিয়ার জিরানী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে মাটি কাটায় ব্যবহৃত ভেকু ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাটি খেকু চক্রের সদস্যরা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের রাঙ্গামাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়ায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি ভেকু মেশিন ঘটনাস্থলে পাওয়া গেলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাত-দিন নির্বিচারে মাটি কেটে এলাকার পরিবেশ ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি করে আসছে। এতে একদিকে কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে জনচলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত মাটি খেকু চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ মাটি ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে শামসু, মোতালেব, আনিস ও আবুল হোসেনের নাম উঠে এসেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন