ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ভাগ্য খুলছে সুপারিশ বঞ্চিত পাঁচ হাজার শিক্ষক নিবন্ধনধারীর

#

নিশাত শাহরিয়ার

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  2:16 AM

news image

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক পদে সুপারিশে তিনটি অধিদপ্তরের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সমতা বিধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ভাগ্য খুলতে যাচ্ছে ষষ্ঠ নিয়োগের অন্তত পাঁচ হাজার সুপারিশ বঞ্চিত নিবন্ধিত প্রার্থীদের। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পদ ফাঁকা থাকা সাপেক্ষে সুপারিশ বঞ্চিতরা সুযোগ পাবেন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শিক্ষক নিবন্ধিত প্রার্থীদের দাবি ছিল তিন অধিদপ্তরে শিক্ষাগত যোগ্যতার সমতা আনার।

জানা গেছে, ৪০টি বিষয়ে তিনটি অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকায় সুপারিশে জটিলতা সৃষ্টি হয়েছিলো। সুপারিশ বঞ্চিত হয়েছিলো অনেক প্রার্থী। তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীরা দাবি জানিয়ে আসছিলো তিন অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক। তারই পরিপ্রেক্ষিতে এনটিআরসিএ পরীক্ষা পদ্ধতি, বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়। এর খসড়া প্রস্তুত করে বোর্ড সভায় চূড়ান্তত করা হয়। পরে এ নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতার সমতা আনার সিদ্ধান্ত নেয়া হয়। পদ ফাঁকা থাকলে ষষ্ঠ নিয়োগেই শিক্ষক পদে সুপারিশ পেতে যাচ্ছেন বঞ্চিত প্রায় পাঁচ হাজার নিবন্ধিত প্রার্থীরা।

 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন