ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নোয়াখালীর সর্ববৃহৎ উদয় এইড ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

০৭ নভেম্বর, ২০২৫,  9:48 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে জেলার সর্ববৃহৎ “উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫”।

শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও দাগুনভূইয়া উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওএমআর সীটে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় মাদ্রাসা ও স্কুল মিলিয়ে ৫ম থেকে ১০ম শ্রেণির ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদ মানুনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হয়।

পরীক্ষার সার্বিক বিষয় পরিদর্শনে আসেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুল কাদের ভূঁইয়া।

পরীক্ষা পরিদর্শন শেষে উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশিদ মানুন বলেন, আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতেই আমাদের এই আয়োজন। আগামীতে নোয়াখালীর প্রতিটি উপজেলায় এ বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে ইনশা আল্লাহ।

উদয় এইড ফাউন্ডেশনের এমন উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন