ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রাচীন মসজিদ সংরক্ষণের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন ছয় পেরিয়ে সপ্তম বর্ষে আর.ডি.ডি.সি ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৪ আগস্ট, ২০২৬,  2:34 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তবে কেবল আইনি পদক্ষেপে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক আন্দোলন।" মাদক ব্যবসা, সেবন ও পরিবহন পুরোপুরি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।।

​সভায় পৌরসভার উন্নয়ন কাজের ধীরগতি ও নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এমপি ফজলুল হক মিলন। পৌর প্রকৌশলী মন্নুর আহমেদকে সরাসরি উদ্দেশ্যে করে তিনি বলেন, "ড্রেনের কাজ ছয় মাস ধরে ধীরগতিতে চলছে, কোনো অগ্রগতি নেই। রাতের আধারে নিম্নমানের ঢালাই দিয়ে কাজ সারার অভিযোগ আর শুনতে চাই না। ঠিকাদার যেই হোক না কেন, তাদের ডেকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিন এবং কাজের গুণগত মান নিশ্চিত করুন।"

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন ​খালেকুজ্জামান বাবলু (সদস্য সচিব, উপজেলা বিএনপি), মো. জাকির হোসেন (অফিসার ইনচার্জ (ওসি), কালীগঞ্জ থানা), ​মো. জাহাঙ্গীর আলম (ডিজিএম, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি (কালীগঞ্জ জোনাল অফিস), ​মো. খায়রুল আলম (চেয়ারম্যান, জামালপুর ইউনিয়ন পরিষদ), আশরাফী হাবিবুল্লাহ্ (সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), ​মো. আল আমিন দেওয়ান (সাধারণ সম্পাদক, কালীগঞ্জ প্রেস ক্লাব)। 

​সভায় বক্তারা জানান, বর্তমানে কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ চুরি-ডাকাতি বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের জোরালো প্রত্যয় ব্যক্ত করা হয়।

​অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন