ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

১৯ আগস্ট, ২০২৬,  12:34 PM

news image

গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ১৭ আগস্ট রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মুলাইদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মুলাইদ গ্রামের আব্দুল কাদেরের চৌচালা টিনশেড ভবনের দক্ষিণ-পূর্ব কোণের একটি বেডরুম থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক আব্দুল কাদের মুলাইদ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

এ ঘটনায় ১৮ আগস্ট শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি শ্রীপুর মডেল থানার মামলা নম্বর-৪৯।

পুলিশ জানিয়েছে, শ্রীপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশ তৎপর রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন