ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী মৌলভীবাজারে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পোরশায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কর্তৃপক্ষের নির্দেশনা মানছে না বাংলাদেশ বেতারের এনাউন্সসাররা

#

নিশাত শাহরিয়ার

০৩ জুন, ২০২৬,  1:38 AM

news image

সরকারী গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম হিসেবে পরিচিত বাংলাদেশ বেতারের নিরাপত্তা এবং সার্বিক বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা কিছু কিছু ক্ষেত্রে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ বেতারের বেশ কয়েকজন এনাউন্সসারের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বেতারের কয়েকজন সিনিয়র অনুষ্ঠান উপস্থাপক-উপস্থাপিকা জানান, সরকারী প্রচার মাধ্যম হিসেবে বাংলাদেশ বেতার কেপিআই এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় অত্র প্রতিষ্ঠানের দেয়া গুরুত্বপূর্ণ বিধিনিষেধ সমূহ অবশ্যই মেনে চলা উচিত।

তাদের দেয়া ভাষ্যমতে, কিছু কিছু ক্ষেত্রে সেই নির্দেশনা সমূহ উপেক্ষা করা হচ্ছে প্রতিনিয়ত। বেশ কয়েকজন উপস্থাপক-উপস্থাপিকাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন তারা। 

অভিযোগের বিবরনীতে জানা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাংলাদেশ বেতারের স্টুডিও ব্যবহার করে রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ে ফেসবুকে নিজস্ব মতামতের ভিত্তিতে ভিডিও বার্তা দেয়া, স্টুডিওর ভেতরে ছবি তুলে ফেসবুকে  আপত্তিকর ক্যাপশনসহ আপলোড দেয়া হচ্ছে। বাংলাদেশ বেতারের মতো একটি সরকারী প্রচার মাধ্যমে কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে দায়িত্বজ্ঞানহীন আচরণ অত্র প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর বলে জানান সচেতন শিল্পী ও কলাকুশলীরা। 

করাপশনবিডির অনুসন্ধানে জানা যায়, উল্লেখিত বিষয়গুলি মাত্রাতিরিক্ত হয়ে উঠলে গত ২৩মে বাংলাদেশ বেতারের হোম সার্ভিসের পরিচালকের নির্দেশে আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ বেতারের স্টুডিওতে কোন প্রকার ছবি তোলা, ভিডিও করা এবং সোশ্যাল মিডিয়ায় তা আপলোড দেওয়া সম্পূর্ণরুপে নিষিদ্ধ। এ ব্যাপারে সবার সচেতনতা এবং সহযোগীতা একান্তভাবে কামনা করা হলেও সেই নির্দেশনা মানছেন না বেতারের বেশ কয়েকজন উপস্থাপক-উপস্থাপিকা। 

এ বিষয়ে মতামত জানতে চাইলে বেতার সংশ্লিষ্ট অনেকেই জানান, সরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়মকানুন এবং নীতিমালা দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সকলেরই মেনে চলা উচিত। তবে যারা নিয়মনীতি বা নির্দেশনা উপেক্ষা করছে বা মানছে না তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানান বাংলাদেশ বেতারের সচেতন শিল্পী ও কলাকুশলীরা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন