ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রাচীন মসজিদ সংরক্ষণের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন ছয় পেরিয়ে সপ্তম বর্ষে আর.ডি.ডি.সি ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

করিমগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার হোসেন মাহফুজের গণসংযোগ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৭ মার্চ, ২০২৬,  10:07 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী করিমগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন মাহফুজ গণসংযোগ কার্যক্রম জোরদার করেছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় সভা ও পথসভায় অংশ নিচ্ছেন।

সাম্প্রতিক সময়ে প্রার্থী উপজেলার গ্রামাঞ্চলে ব্যাপক গণসংযোগ চালিয়ে স্থানীয় ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রার্থী মনোযোগ সহকারে সেসব সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

প্রার্থীর সমর্থকরা জানান, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে তিনি ব্যাপক ভোটে বিজয়ী হবেন।

উল্লেখ্য, করিমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে যা দিন দিন আরও গতি পাচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন