ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কদমতলা সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে ‘সুচনা ২৫’ এর মোড়ক উন্মোচন

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

২৪ নভেম্বর, ২০২৫,  7:21 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কদমতলা সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে উদয় এইড ফাউন্ডেশন-এর উদ্যোগে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ম্যাগাজিন ‘সুচনা ২৫’–এর মোড়ক উন্মোচন।

রবিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক কৃষিবিদ মফিজুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন এবং শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও ‘বেস্ট স্টুডেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেন।

এ বছর বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে এবং ৮ জন শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ শাদী ভূঁইয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা, অভিভাবক সদস্য ইকবাল হোসেন, সমাজসেবক কাউছার আলম বায়তুল ও সিনিয়র শিক্ষক ইমাম হোসেন।

বক্তারা উদয় এইড ফাউন্ডেশনের শিক্ষাবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাউন্ডেশনের পক্ষ থেকেও ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, এ ধরনের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে৷

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন