ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ পীরগঞ্জে বিদ্যালয়ের বিশ্রামাগারে সিসি ক্যামেরা, গোপনীয়তা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালপুরের ধোপাকান্দিতে জলাবদ্ধতায় ২০০-২৫০ বিঘা ফসলি জমি অনাবাদি নগদা শিমলায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ১ বটিয়াঘাটায় সুরখালি ইউনিয়নে ঘুমন্ত যুবককে বস্তাবন্দি করার অভিযোগ টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন যে কারনে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিভিন্ন মামলায় গ্রেফতার ৫

#

নিশাত শাহরিয়ার

০৮ মার্চ, ২০২৬,  4:57 PM

news image

রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ০৫ (পাঁচ) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কমিশনার, আরপিএমপির নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সকল গ্রেফতার সম্পন্ন হয়।

কোতয়ালী থানার একটি অভিযানে ০৭/০৩/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২৩:২০ ঘটিকায় থানা এলাকার ২৬ নং ওয়ার্ডস্থ পাটবাড়ী রেললাইনের পার্শ্বে অভিযান পরিচালনা করে মোঃ সাগর ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার নিকট হতে ০৪ (চার) পিস ইয়াবা ট্যাবলেট (অ্যামফিটামিন), আনুমানিক মূল্য ১,২০০/- টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ভিভো ব্র্যান্ডের স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও কোতয়ালী থানায় গ্রেফতারি পরোয়ানা মূলে মোঃ ফরিদ হোসেন নামে ১ জন আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মাহিগঞ্জ থানার একটি মামলার এজাহারনামীয় আসামী মোঃ সাজ্জাদ হোসেন (২২) কে সাতমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

হাজীরহাট থানায় পরিচালিত অভিযানে মোঃ শফিকুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে ০২ পুড়িয়া শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ধারা ৯০ অনুযায়ী নন-এফআইআর প্রসিকিউশন রুজু করা হয়েছে।

অপরদিকে তাজহাট থানার অভিযানে গ্রেফতারি পরোয়ানা মূলে মোঃ কোরবান আলী নামে ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় মাদক, অপরাধ ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন