ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশার নিতপুরে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যাক্কারজনক হামলা কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ পোরশায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে চাচা-ভাতিজার জয়লাভ কালাইয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লাল পিঁপড়ার ডিমে চলে শত পরিবারের জীবন ওসির সামনে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা আটক

অস্তিত্ব সংকটে জাতীয় ফুল শাপলা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৫ অক্টোবর, ২০২৫,  7:57 PM

news image

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা একটা সময় দেশের নদী, খাল, বিল ও পুকুরে অনায়াসে ফুটে থাকতে দেখা যেতো। সাদা, লাল, নীল বা বেগুনি রঙের শাপলা ছিল গ্রামীণ জীবনের সৌন্দর্যের প্রতীক। কিন্তু এখন সেই দৃশ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রকৃতির সাথে।

দেশের জলাভূমি শুকিয়ে যাওয়া, দূষণ, এবং মানুষের অবহেলায় এই জাতীয় ফুলটি বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে ক্রমাগত। এক সময় যেসব এলাকায় শাপলার ছায়ায় জল ঝিকমিক করত, এখন সেখানে কেবল ময়লা, আবর্জনা আর দূষিত পানি।

শাপলা শুধু একটি ফুল নয় এটি বাংলাদেশের সংস্কৃতি, সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক। জাতীয় পতাকার ভেতর যেমন শাপলার অবস্থান, তেমনি সাহিত্য, সংগীত ও শিল্পকলায়ও এর উল্লেখ পাওয়া যায়। কবিদের কবিতার ভাষায় লিখেছেন শাপলার সৌন্দর্য নিয়ে লোকগানে এসেছে এর কোমলতা ও পবিত্রতার প্রতীকী রূপ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কার্যক্রম, শিল্পবর্জ্য, ও অনিয়ন্ত্রিত উন্নয়নের কারণে শাপলার আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে।

শরৎকালে বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি ও প্রকৃতির সঙ্গে জলাশয়ের গভীর সম্পর্ক রয়েছে শাপলা ফুলের উপস্থিতির। কিন্তু শহরকেন্দ্রিক সম্প্রসারণ, খাল-বিল ভরাট এবং কৃষি জমি বাড়ানোর কারণে দেশের বহু জলাশয় এখন বিলুপ্ত। ফলে শাপলা ফুলের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জায়গায় পানির অভাবে ফুল ফুটলেও তা দীর্ঘস্থায়ী হয় না।

নদী-খাল-বিলের পানিতে প্রতিদিন ফেলা হচ্ছে শিল্পবর্জ্য, প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য। মানবসৃষ্ট দূষণের কারণে পানির মান নষ্ট হয়ে যাচ্ছে, যা শাপলা বৃদ্ধির জন্য অত্যন্ত ক্ষতিকর। কৃষিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রভাবও নদীনালা ও বিলের পানিতে পড়ছে, ফলে শাপলা বাঁচতে পারছে না।

শাপলা শুধু সৌন্দর্যের নয় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখে। জলজ প্রাণীদের আশ্রয় দেয় এবং পানির অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু এই ফুল হারিয়ে যাওয়ায় জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মাছসহ অন্যান্য প্রাণীর প্রজননও বাধাগ্রস্ত হচ্ছে।

শাপলা একসময় গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। অনেকে খাদ্য হিসেবে শাপলার মূল, কাণ্ড ও বিচি খেতেন। এটি ছিল সহজলভ্য প্রাকৃতিক সম্পদ। কিন্তু এখন শহর তো দূরের কথা অনেক গ্রামেও শাপলার দেখা মিলা দুষ্কর হয়ে পড়েছে।

পরিবেশবিদদের মতে, জাতীয় ফুল হিসেবে শাপলাকে রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। জলাশয় সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, এবং স্থানীয় জনগণকে সচেতন করার মাধ্যমে এই ফুলকে বাঁচানো সম্ভব। স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের শাপলার গুরুত্ব সম্পর্কে জানানো হলে সচেতনতা তৈরি হবে। পাশাপাশি সরকারি পর্যায়ে জলাশয় পুনরুদ্ধারে প্রকল্পের মাধ্যমে শাপলার পুনর্জন্ম ঘটানো যেতে পারে।

শাপলা শুধু একটি ফুল নয়—এটি বাংলাদেশের আত্মপরিচয়ের অংশ। আমাদের জাতীয় প্রতীক, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে শাপলার সম্পর্ক গভীর। এই ফুল হারিয়ে যাওয়া মানে আমাদের ঐতিহ্য, প্রকৃতি ও গর্বের হারিয়ে যাওয়া। সময় এসেছে এই জাতীয় সম্পদ রক্ষায় সকলে একসঙ্গে এগিয়ে আসার। কারণ শাপলার অস্তিত্ব টিকিয়ে রাখা মানেই প্রকৃতি ও বাংলাদেশের সৌন্দর্যকে টিকিয়ে রাখা। এখনি সময় শাপলার অস্তিত্ব টিকিয়ে রাখার উৎকৃষ্ট সময়।