ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আবু নওশের আর নেই

#

নিশাত শাহরিয়ার

০২ মে, ২০২৬,  1:24 AM

news image

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আবু নওশের আর নেই। পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশ বেতারের সাবেক কর্মকর্তা আবু নওশের। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার বেলা সাড়ে এগারটায় তার সাবেক কর্মস্থল বাংলাদেশ বেতার প্রাঙ্গনে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবু নওশেরকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। নামাজের জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের পরিচালক মো: বশির উদ্দিনসহ অত্র বেতার কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। 

গুণী এই মানুষটি একাধারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বেতারের সাবেক কর্মকর্তা, বেতার নাটকের নিবেদিতপ্রাণ, নাট্য নির্দেশক ও প্রযোজক, উপস্থাপক ও কৃতি অনুষ্ঠান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। 

দীর্ঘ সময় বাংলাদেশ বেতারের সাথে পথচলা এবং চাকুরির সুবাদে বহু অনুষ্ঠান ও বেতার নাটকে তার সাথে অনেকেই কাজ করেছেন।

​১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত দেশাত্মবোধক গান, খবর এবং বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের দায়িত্ব পালন করে সারা দেশের মানুষের মনোবল চাঙ্গা রেখেছিলেন বাংলাদেশ বেতারের শব্দ সৈনিক আবু নওশের। সেই সময়ে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। 

সীমিত সরঞ্জাম এবং যুদ্ধ চলাকালীন সময়ে অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন