ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউএনও'র দায়িত্বে সানজিদা আক্তার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৭ মে, ২০২৬,  6:41 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করেছেন সরকার। নবাগত ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার।

মঙ্গলবার (৫ই মে) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুলাউড়ার বর্তমান ইউএনও মো. মহিউদ্দিনকে বদলি করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পদায়ন করা হয়েছে। তার কর্মস্থলেই কুলাউড়ার নবাগত ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার।

জানা গেছে, ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

এ বিষয়ে সানজিদা আক্তার জানান,আগামী দু’ একদিন এর মধ্যেই তিনি কুলাউড়া উপজেলার দায়িত্ব গ্রহণ করার লক্ষে যোগদান করবেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন