ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

​স্টেশনের সেই চেনা সুর

#

পারভেজ হাছান অপূর্ব

০৭ এপ্রিল, ২০২৬,  6:04 PM

news image

স্টেশনের সেই চেনা সুর

পারভেজ হাছান অপূর্ব


লোহার পথে সওয়ার হয়ে

ছুটছে দ্রুত গাড়ি,

পিছনে ফেলে শহর-বাজার

দিচ্ছে সে দূর পাড়ি।

ঝক-ঝকা-ঝক শব্দ তুলে

তাল মিলিয়ে চলে,

হঠাৎ কভু আকাশ চিরে

তীক্ষ্ণ বাঁশি জ্বলে।


বটের ছায়া, ধানের ক্ষেত

বয়ে চলে পাশে,

জানালা দিয়ে হিমেল হাওয়া

প্রাণের ছোঁয়ায় আসে।

স্টেশন এলে একটু থামা

মানুষের আসা-যাওয়া,

হরেক রকম ফেরিওয়ালার

ডাক আর গান গাওয়া।


​কালো ধোঁয়ার কুণ্ডলী ওই

আকাশ পানে ওড়ে,

স্বপ্নগুলো ঝিকঝিকিয়ে

নতুন ঠিকানায় ঘোরে।

থেমে গেলেই নিঝুম ভারী

আবার চললে গান,

ট্রেন গাড়িটা জুড়িয়ে দেয়

শ্রান্ত পথের প্রাণ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন