ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

১৭০ বছর পর আবারো বন্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  9:44 PM

news image

একসময় বিশ্বের অন্যতম প্রভাবশালী করপোরেট সাম্রাজ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রায় ১৭০ বছর আগে ব্রিটিশ শাসনের অবসানের মধ্য দিয়ে ঐতিহাসিক কোম্পানিটির কার্যক্রম থেমে যায়। এবার একই নামে গড়ে ওঠা আধুনিক বিলাসবহুল ব্র্যান্ডটিও দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল।

ইতিহাসের অন্যতম শক্তিশালী এই করপোরেট সাম্রাজ্য প্রায় ১৫২ বছর আগে নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে ২০১০ সালে ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামের স্বত্ব কিনে নিয়ে লন্ডনে এ কোম্পানিকে বিলাসপণ্যের খুচরা ব্র্যান্ড হিসেবে পুনরুজ্জীবিত করেন।

ভারত টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে বিলাসপণ্য বিক্রির ব্র্যান্ড হিসেবে পুনরুজ্জীবিত হওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিমিটেড ২০২৫ সালের অক্টোবরে লিকুইডেশনে যায়। প্রতিষ্ঠানটির দেনা দাঁড়ায় প্রায় ৯ লাখ ৫০ হাজার ইউরোর বেশি। এর মধ্যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত মূল কোম্পানির কাছে ৬ লাখ ইউরোর বেশি, বকেয়া কর প্রায় ১ লাখ ৯৩ হাজার ইউরো এবং কর্মীদের পাওনা প্রায় ১ লাখ ৬৩ হাজার ইউরো।

লন্ডনের মেফেয়ারের ৯৭ নিউ বন্ড স্ট্রিটে অবস্থিত তাদের ফ্ল্যাগশিপ স্টোরটি বর্তমানে বন্ধ এবং ভাড়ার জন্য তালিকাভুক্ত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। কোম্পানির ওয়েবসাইটও অচল।

লন্ডনের মেফেয়ারের ৯৭ নিউ বন্ড স্ট্রিটে অবস্থিত তাদের ফ্ল্যাগশিপ স্টোরটি বর্তমানে বন্ধ এবং ভাড়ার জন্য তালিকাভুক্ত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। কোম্পানির ওয়েবসাইটও অচল।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী সঞ্জীব মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামের স্বত্ব কেনার চেষ্টা শুরু করেন একবিংশ শতকের শুরুর দিকে। ২০১০ সালে মেফেয়ারে ২ হাজার বর্গফুটের একটি দোকানে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবজন্ম দেন। সেখানে উঁচুমানের চা, চকলেট, মিষ্টান্ন, মসলা ও অন্যান্য দামি পণ্য বিক্রি হত।

১৬০০ সালের ৩১ ডিসেম্বর রানি প্রথম এলিজাবেথের জারি করা ফরমানের মাধ্যমে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে তখন ইস্ট ইন্ডিজ বলা হত। এই অঞ্চল থেকে মসলা ও অন্যান্য পণ্যের বাণিজ্য করতে একটি জয়েন্ট স্টক ট্রেডিং ফার্ম হিসেবে এ কোম্পানির যাত্রা শুরু হয়।

এটি ছিল বিশ্বের প্রথমদিককার জয়েন্ট স্টক ট্রেডিং ফার্ম, যেখানে বিনিয়োগকারীরা শেয়ার কিনে লাভ-ক্ষতি ভাগাভাগি করতে পারতেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন