সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)
২৪ জুলাই, ২০২৬, 2:48 AM
হরিপুর শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
হারভেস্টপ্লাস এবং আরডিআরএস এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি ও জিঙ্ক-সমৃদ্ধ ফসলের গুনগত মান সম্পর্কে আলোচনা সভা করা হয়েছে।
২২ জুলাই বুধবার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কান্ট্রি মানেজার(কেনিয়া) পেনিনা মুওকি।
আয়োজকরা বলেন, স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পুষ্টি সচেতনতা কর্মসূচি এবং জিঙ্ক-সমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ক আলোচনা সভাটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বায়োফোর্টিফাইড বা জিঙ্ক-সমৃদ্ধ খাবারের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানতে পারছে। এই ধরণের সচেতনতামূলক আলোচনা দেশজুড়ে পরিচালনা করা হচ্ছে।
আলোচনা শেষে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে জিঙ্ক-সমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হারভেস্টপ্লাস সলিউশনসের প্রোগ্রাম ম্যানেজার মজিবর রহমান, প্রোজেক্ট ম্যানেজার শাহিনুর কবির, আরডিআরএস এর হেড অফ এগ্রিকালচার এনামুল হক, টিম লিডার ডা. সালিউদ্দীন উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন, হারভেস্ট প্লাস বিশ্বব্যাপী বায়োফর্টিফিকেশন প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশে জিংক ধান, জিংক গম ও জিংক-আয়রন সমৃদ্ধ মসুরের সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে দেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ এর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।যার ফলে মাও শিশু কিশোর- কিশোরীদের জিংকের ঘাটতি পূরণে ব্যাপক ভূমিকা পালন করছে।