ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  1:41 AM

news image

সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই, খাতা, কলম, ও জ্যামেতিবক্স বিতরণ করছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন। 

শনিবার সকাল ১১ টায় পৌর শহরের হুসেন বখত চত্বরে বই বিনিময় উৎসব শুরু হয়। হাজারখানেক বই নিয়ে স্টল বসিয়ে দিনব্যাপি বই বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় বই, খাতা এবং শিক্ষা সামগ্রী সংগ্রহ করেন৷ 

সংগঠনের সভাপতি ওবায়দুল হক বলেন, আমরা শহরের বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১১০০ শিক্ষা সহায়ক বই সংগ্রহ করে নিয়ে আসি। পরে এইগুলো প্রদর্শন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেই৷ তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় বই নিয়ে যাচ্ছে। 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক লতিফুর রহমান রাজু, মাসুম হেলাল, আমিনুল হক, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কুদরত পাশা, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জী, সহসভাপতি রনদয় সরকার, অর্থ সম্পাদক নিপেশ সরকার, প্রচার সম্পাদক মমিনা নূর, সদস্য সুজিত চন্দ, লাকী বিশ্বাস, ইব্রাহিম মিয়া, অর্পা দাস, অনিক আহমেদ, অনিক দাস, প্রিয়ম বৈষ্ণবসহ সংগঠনের সদস্যরা। এর আগে আরো দুবার বই বিনিময় উৎসবের আয়োজন করে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।  

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন