ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বটিয়াঘাটায় বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

#

ইমরান হোসেন (খুলনা)

১৫ সেপ্টেম্বর, ২০২৬,  11:37 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপা বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল এবং বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী।

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা না থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, সাবমার্সিবল পাম্প স্থাপন, পাকা টয়লেট নির্মাণসহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়ে মতামত দেন।

সভায় ম্যানেজিং কমিটির সদস্য শেখ মোঃ রাসেল হোসেন, শিক্ষক প্রতিনিধি দেব দুলাল জোয়াদ্দার, শিক্ষানুরাগী গৌরহরি বৈরাগী, উদ্যোক্তা নবনীতা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শিক্ষক অম্লান রায়, নিপা রানী বালা, সেতু গাইন, শিরীনা নাজনীন, কপিল বিশ্বাস, বৈশাখী বাছাড়, ডালিয়া মন্ডল, সীমা রানী মন্ডল, পিয়ালী রায়, ইভা ঢালী, অম্বিকা রাম ও মুক্তা সরকার এবং কর্মচারী সুমন কুমার কর্মকার, জীবন জোদ্দার, সুনীতা ঢালী, নিতাই সরকার, উত্তম মন্ডল ও বিবেক মন্ডল উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন