ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সমালোচনার মুখে ‘ড্রেস কোড’ সংক্রান্ত আদেশ বাতিল করলো বাংলাদেশ বেতার

#

নিশাত শাহরিয়ার

২৫ মে, ২০২৬,  1:12 PM

news image

অবশেষে সমালোচনার মুখে সংবাদ উপস্থাপকদের পোশাক পরিধান সংক্রান্ত ‘ড্রেস কোড’ বিষয়ক অফিস আদেশ বাতিল করলো বাংলাদেশ বেতার। 

রবিবার বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ স্বাক্ষরিত এক নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনাটি বাতিল ঘোষণা করা হয়।

এর আগে, গত ৪ মে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। সেখানে ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের প্রেক্ষাপট টেনে সংবাদ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের নির্দেশ দেওয়া হয়।

আদেশে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য আলাদা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। নারী সংবাদ উপস্থাপকদের জন্য সালোয়ার কামিজ (ওড়নাসহ) বা শাড়ি পরার নির্দেশ দেওয়া হয়েছিল।

একই সঙ্গে বড় সাইজের টিপ পরা যাবে না এবং একপাশে ওড়না পরা যাবে না বলেও উল্লেখ করা হয়।

আর পুরুষ সংবাদ উপস্থাপকদের ফুলহাতা শার্ট ও টাই পরার নির্দেশনা ছিল। তবে উৎসব-পার্বণ ছাড়া পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়নি। একই সঙ্গে টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না বলে উল্লেখ করা হয়েছিল।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন