ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক আনজারুল হক

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২০ জুলাই, ২০২৬,  3:30 AM

news image

চির নিদ্রায় শায়িত হলেন রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পীরগঞ্জ পত্রিকার প্রতিনিধি, আনজারুল হক। রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে শনিবার (১৮ জুলাই) দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

দৈনিক মানবজমিন ও স্থানীয় যুগের আলোসহ অন্যান্য পত্রিকায় বিগত ৩ যুগ ধরে সাংবাদিকতা করে আসছেন তিনি। বেশ কিছুদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল (১৭ জুলাই) শুক্রবার দিবাগত রাত ভোর ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন আনজারুল। মৃত্যুকালে তিনি মা, এক ছেলে, মেয়ে ও স্ত্রীকে রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

জানাজায় উপস্থিত ছিলেন পীরগঞ্জের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দৈনিক দিনকাল এর রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনসহ সাংবাদিকবৃন্দ, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন