ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৫৫ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৬ ডিসেম্বর, ২০২৫,  12:38 AM

news image

সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৫৫ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় স্মৃতিচারণ, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ।

উদযাপন কমিটি ও সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়শনের আহ্বায়ক মোঃ বায়োজিদ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে ছিলেন জাসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোঃ আব্দুস আত্তার।

বিশেষ অতিথি ছিলেন (অব). বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলাম। এ অনুষ্ঠান মেসার্স সামাদ ট্রেডার্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুস সামাদের উদ্বোধনে ও উদযাপন কমিটি ও সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়শনের সদস্য সচিব মোঃ অলি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন