নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, 2:50 PM
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র্যাঙ্ক ব্যাজ পরিধান
মঙ্গলবার (১৩ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারক নং- ৪৪.০১.০০০০.০২৮.০৪.০২২.২৬-৭৮৮(১৪৩) তারিখঃ ১১ অক্টোবর ২০২৬ খ্রি. মূলে পদোন্নতিপ্রাপ্ত এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমানকে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব নরেশ চাকমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব তোফায়েল আহমেদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে (সদরদপ্তর ও প্রশাসন) জনাব সনাতন চক্রবর্তী।
পদোন্নতি পেশাগত জীবনে একজন পুলিশ সদস্যের নিষ্ঠা, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়। ইন্সপেক্টর পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ মাহবুবুর রহমানকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।